বিষাক্ত শিয়ালচাঁদা সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য - The News Lion

বিষাক্ত শিয়ালচাঁদা সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য




দি নিউজ লায়ন ; শুক্রবার দুপুর নাগাদ ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রাজ কলেজ কলোনি এলাকায় একটি বাড়ির সামনে আচমকা দেখতে পাওয়া যায় একটি বিষাক্ত বিশাল আকারের শিয়ালচাঁদ  সাপ। যার ফলে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাপটিকে না মেরে পুরাতন ঝাড়গ্রামএলাকার বাসিন্দা তুহিন দন্ডপাট কে বিষয়টি জানান।


খবর পেয়ে ঘটনাস্থলে এসে তুহিন দণ্ডপাট বিষাক্ত সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে ঝাড়গ্রামের গভীর জঙ্গলে ছেড়ে দেয়। শিয়ালচাঁদ সাপটি বিষাক্ত বলে সর্প বিশারদ তুহিন দন্ডপাট জানান। তিনি বলেন ওই সাপ কাউকে কামড়ালে তাকে বাচাঁনো খুব অসম্ভব হয়ে পড়ে। তাই সাপটিকে না মেরে তুহিন দণ্ডপাট কে ডেকে সাপ টি উদ্ধার করা হয় এবং ঝাড়গ্রামের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে আশীষ সিংহ জানান।


স্থানীয় বাসিন্দারা বলেন এই এলাকায় আরো সাপ রয়েছে।এলাকায় মাঝেমধ্যেই বিষাক্ত সাপ দেখা যায় ।তবে সাপটি উদ্ধার হওয়ায় ওই এলাকার বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সাপটি যে ভাবে বাড়ির সামনে বেরিয়ে এসেছে তা দেখে সকলেই অবাক হয়ে পড়েন।উদ্ধার হওয়া শিয়াল চাঁদ সাপ টি দেখতে অনেকে ভিড় জমায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.